ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি

আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং ৩ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকার অরুণিমা পোশাক কারখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কিছুদিন বন্ধ থাকার পর গত দুদিন ধরে অরুণিমা পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল।

বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হৈচৈ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে সাধারণ শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে গেলেও কয়েকজন শ্রমিক পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে সড়কে জড়ো হন।

তাদের সড়ক থেকে সরে যেতে বললে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অরুণিমা কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।’

তিনি আরো বলেন, ‘সংঘর্ষে অন্তর, জুয়েল ও শফিকুলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য একজনের হাত কেটে যাওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ৬৫ কারখানা। শ্রমিক অসন্তোষের ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ

আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৪:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬