ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে Logo পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo অর্থনৈতিক চাপে পিষ্ট হয়েই আলোচনার টেবিলে দুই পরাশক্তি Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ Logo প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত Logo রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়কে ‘অন্যায়’ বললো মিয়ানমার Logo শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম Logo জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী Logo চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন Logo নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন। তখন ছাত্রদল নেতাদের বাধা দেন আটক শাকিলের বান্ধবী ও সহপাঠীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন জব্দ করেন উপস্থিত নেতারা।

এদিকে শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে শাকিলের বিরুদ্ধে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তার মাধ্যমেই পরিচালিত হয় বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ‘ ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসে। পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে জানতে পারলাম সে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে তার নিরাপত্তা বিধান নিশ্চিত করতে আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

আপডেট সময় ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬