ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী Logo রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের Logo অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ Logo রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।

দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬