ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে Logo ফের মা হচ্ছেন কিয়ারা

মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের পর তিনি বলেছেন, এত অর্থ খরচ করে তেমন ফল না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক।

এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে এবং টেক্সাস অঙ্গরাজ্যে দলটির নিয়ন্ত্রণ ধরে রাখতে বিপুল অর্থ ব্যয় করেন তিনি। টেক্সাসেই রয়েছে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং দুই প্রতিষ্ঠানের পরিকল্পিত যৌথ চিপ উৎপাদন উদ্যোগ।

তবে মাস্কের এই বিপুল বিনিয়োগ প্রত্যাশিত ফল আনতে পারেনি। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাসের গভর্নর নির্বাচনেও রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা।

নির্বাচনের এই ফল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় ধাক্কা। মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে সহায়তা করেছিলেন।

নির্বাচনী ব্যয় নিয়ে মাস্ক বলেন, ‘এত অর্থ খরচ করে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তবে অর্থ ব্যয় না করলে রিপাবলিকান প্রার্থীদের ফল আরও খারাপ হতে পারত বলেও মনে করেন তিনি। মাস্কের মতে, শুধু নির্বাচনী প্রচারে অর্থ খরচ করেই জয় নিশ্চিত করা যায় না। তিনি বলেন, ‘সম্ভবত সময় পেছানোর সুযোগ থাকলে আমি কম অর্থ খরচ করতাম।’

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে মাস্ক জানান, অ্যানথ্রোপিকের স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রতিষ্ঠানটি অতিরিক্ত ১০ গিগাওয়াট সক্ষমতাও চাইতে পারে বলে তিনি মনে করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক

আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬