ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান Logo আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, গ্রেপ্তার ৮ Logo যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা Logo মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা! Logo রায়েরবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে চার ইউনিট

মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

রাজধানীর মিরপুরে শ্রমিক অসন্তোষের জেরে বিক্ষোভের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। তবে এখন পর্যন্ত মিরপুরের কোথাও শ্রমিকদের জমায়েত বা বিক্ষোভের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পুলিশ ও বিজিবির সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক সড়কে নামেননি। আমাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সকালের দিকে ভাষানটেক এলাকায় কয়েকজন গার্মেন্টস শ্রমিক রাস্তায় নামলেও পুলিশ যাওয়ার আগেই তারা রাস্তা থেকে চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘মিরপুরের সব এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোনো সমস্যা নেই।’

জানা গেছে, মিরপুর এলাকায় গত কয়েকদিন ধরে চলা পুলিশ এবং গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর অন্যদিনের মতো আজও সড়কে পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। মিরপুর-১১ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

আপডেট সময় ১২:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬