দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসানের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্ক থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউনের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা এবং জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
সংক্ষিপ্ত সমাবেশে অ্যাড. কামরুল হাসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























