ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার Logo মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন Logo সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর Logo বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার Logo ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার Logo একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ, ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন Logo মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ Logo রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ Logo বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ, ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কাজের ধরন বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে কর্মীদের খাপ খাইয়ে নিতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেছেন, কর্মীদের ওপর জোর করে ছাঁটাই চাপিয়ে না দিয়ে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দিতেই এ উদ্যোগ।

গত অক্টোবরে কর্মীদের জন্য বাইআউট বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় মাইক্রোসফট। বুধবার ডিলবুক সামিটে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিনের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন সত্য নাদেলা।

নাদেলা বলেন, এআই কর্মীদের জায়গা দখল করবে, বিশেষ করে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরি কেড়ে নেবে এমন ধারণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং মাইক্রোসফট এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে চায়, যেখানে প্রত্যেক কর্মী এআই ব্যবহার করে কাজ করবেন এবং এআই পরিচালনা ও ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দেবেন।

সফটওয়্যার প্রকৌশলের উদাহরণ দিয়ে নাদেলা বলেন, একসময় অনেকে বিশ্বাস করতেন এআই দিয়ে সফটওয়্যার তৈরি সম্ভব নয়। পরে ধারণা তৈরি হয়, এআই সব সফটওয়্যার তৈরি করতে পারলে প্রকৌশলীদের আর প্রয়োজন হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, সফটওয়্যার প্রকৌশল খাতের ভবিষ্যৎ সম্ভাবনা বরং আরও বাড়ছে। তবে কাজের ধরন, দলের কাঠামো ও দায়িত্ব পালনের পদ্ধতিতে পরিবর্তন আসছে।

তিনি বলেন, এই পুনর্গঠন ও পরিবর্তন অনেকের জন্য কঠিন হতে পারে। তবে পরিবর্তনটি বাস্তবায়ন করতেই হবে। মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের এআই এজেন্ট কোওয়ার্ক তৈরির দলের উদাহরণ তুলে ধরেন নাদেলা। তার ভাষ্য, দলটিতে মাত্র ১১ জন ডেভেলপার রয়েছেন, যারা এআই ব্যবহারে দক্ষ। তারা সরাসরি পণ্য তৈরি করেন না, বরং এআই দিয়ে পণ্য তৈরির একটি প্রক্রিয়া বা সফটওয়্যার ফ্যাক্টরি তৈরি করেছেন।

নাদেলার ধারণা, ভবিষ্যতে সব পেশার মানুষই সরাসরি কাজ করার পরিবর্তে এআই এজেন্ট পরিচালনা ও তাদের কাজের নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন। মাইক্রোসফট শুরু থেকেই এআইকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। তাই পুরোনো প্রতিষ্ঠানকে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া সময়সাপেক্ষ বলে মনে করেন নাদেলা। কাজের ধরন, কর্মপ্রবাহ ও উৎপাদিত ফলাফল বদলাতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ, ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও

আপডেট সময় ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬