ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন Logo ‘আলো আসবেই’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক Logo সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেফতার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ খ্রিষ্টাব্দের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬