ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে সচিব, রাতে আন্দোলন দমনের নীলনকশা

দিনে সচিবালয়ে সরকারি দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গোপন বৈঠক। লক্ষ্য ছিল চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন দমন। এসব বৈঠকে আঁকা হতো আন্দোলন দমনের নীলনকশা। জারি করা হয়েছিল কারফিউ। তবে সেই পরিপত্রের আড়ালে ছিল হত্যাযজ্ঞের পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছিলেন সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। সঙ্গে ছিলেন তৎকালীন যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসও।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগে তাদের এমন ভূমিকার বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন।

মামলার দুই আসামির মধ্যে জাহাংগীর গ্রেপ্তার থাকলেও পলাতক রয়েছেন ধনঞ্জয়। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। যদিও দুজনেরই অব্যাহতি চেয়েছেন আইনজীবী মো. মজিবুর রহমান ও আমির হোসেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে শুনে এ দিন নির্ধারণ করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে যেকোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেন জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের ঊর্ধ্বতনদের প্ররোচনা-সহায়তায় এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন তারা। নিজেদের অধস্তন কিংবা নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ চালানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গুরুত্বপূর্ণ ইউনিট রাজনৈতিক শাখা-২ ও পুলিশ শাখা-১-এর দায়িত্বে ছিলেন জাহাংগীর আলম। আর এ দায়িত্বে বসে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার করে আন্দোলন দমনের বিভিন্ন পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন তিনি। তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন ধনঞ্জয় কুমার দাস।

প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় নিয়মিত বৈঠক করতেন তারা। এসব বৈঠকে নেওয়া হতো আন্দোলন দমনের কৌশলগত ও নীতিগত সিদ্ধান্ত। এর মধ্যে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার বা আটক করা। আটকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা এবং আন্দোলনে নামা ছাত্র-জনতাকে নির্যাতন ও ভয়ভীতি দেখানোর পরিকল্পনাও ছিল।

এছাড়া আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও এনেছে প্রসিকিউশন।

তারা জানায়, এসব পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। এছাড়া ১৪ জুলাই সারাদেশে কারফিউ জারি করে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যার নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় বৈঠকেও ছিলেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে সান্ধ্য আইন জারির পরিপত্র জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, পরিপত্র বাস্তবায়নে সারাদেশের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আন্দোলন দমনে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে অধিক বলপ্রয়োগের মৌখিক নির্দেশও দেওয়া হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা-আমলাদের সঙ্গে মাঠপর্যায়ে পরিদর্শন করে কার্যক্রম তদারকি করতেন জাহাংগীর আলম।

এছাড়া নিজের কার্যালয়ে কিংবা বিদেশে অবস্থান করেও কার্যক্রম পর্যবেক্ষণ করতেন ধনঞ্জয় কুমার দাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করে আন্দোলন দমনে মাঠপর্যায়ে পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কোনো কর্মকর্তা নির্দেশ না মানলে ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কৈফিয়ত চাইতেন সাবেক এই যুগ্মসচিব। কখনও কখনও তিনি নিজেই রাস্তায় নেমে আন্দোলন দমনে নেতৃত্ব দিতেন। দলীয় সন্ত্রাসীদেরও আন্দোলন দমনে প্ররোচনা ও সহায়তা করতেন।

অভিযোগ অনুযায়ী, নিয়মনীতি তোয়াক্কা না করেই গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সব খবরাখবর জানাতেন জাহাংগীর আলম। এরপর তার কাছ থেকে আন্দোলন দমনের গোপন নির্দেশনা নিয়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতেন। ওই নির্দেশনার ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক কিংবা হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও গুরুতর আহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন ছিলেন জাহাংগীর আলমের অনুগত ও নিয়ন্ত্রণাধীন। এরই ধারাবাহিকতায় নিজের মোবাইল ফোন থেকে একটি ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছিলেন, ‘স্যার, গুলি করি একটা, মরে একটা, বাকিডি যায় না স্যার।’ এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন জাহাংগীর আলম।

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারিকেও আন্দোলন দমনের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আন্দোলনকারীদের সন্ত্রাসী ও জামায়াত-শিবিরের সদস্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

জাহাংগীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের উদ্দেশ্য ছিল মূল আন্দোলন থেকে জনদৃষ্টি সরানো। একইসঙ্গে নিজেদের দায় আড়ালের পাশাপাশি আন্দোলনকারীদের হত্যা ও গুরুতর জখমের বৈধতা তৈরি করা। সরকারের এই রাজনৈতিক কূটকৌশলের মূল উদ্ভাবনতা, পরিকল্পনাকারী ও অনুঘটক ছিলেন জাহাংগীর আলম।

সাবেক এই দুই আমলার নির্দেশে, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা ও সম্পৃক্ততায় দেশের বিভিন্ন জেলায় ৮৩৪ জন নিহত হন বলে আনুষ্ঠানিক অভিযোগে জেলাভিত্তিক তালিকা দেওয়া হয়েছে। ওই তালিকায় ঢাকা, কুমিল্লা, ভোলা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, যশোরসহ বিভিন্ন জেলায় নিহতদের সংখ্যা উল্লেখ করেছে প্রসিকিউশন। রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় ৭৬ জনকে হত্যার অভিযোগও রয়েছে। তাদের মধ্যে নিহত কয়েকজনের নাম-পরিচয়ও তুলে ধরা হয়েছে।

অভিযোগের আরেক অংশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মাধ্যমে প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারীকে হত্যা ও ২৫ হাজারের বেশি মানুষকে আহতের কথা উল্লেখ করা হয়। জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ সংঘটনের নির্দেশ, প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতাসহ অপরাধে দায়ীদের শাস্তি না দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অপরাধ আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন।

এসব অভিযোগ তুলে ধরে দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান প্রসিকিউটর পালোয়ান। তার দাবি, আওয়ামী লীগ সরকারের একজন স্বরাষ্ট্রসচিব ছিলেন জাহাংগীর আলম। তিনি দিনের বেলায় সচিবের দায়িত্ব পালন করতেন। আর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে নীল-নকশা আঁকতেন। এছাড়া কাগুজে বলপ্রয়োগের মধ্যে সবচেয়ে বেশি ছিল কারফিউ জারি করা। কারণ এ সময়ে বহুসংখ্যক ছাত্র-জনতাকে হত্যা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যদিও নিজেদের মক্কেলরা এসবে জড়িত ছিলেন না বলে দাবি করেন জাহাংগীর ও ধনঞ্জয়ের আইনজীবীরা। তারা জানান, দুজনই সরকারের দায়িত্ব পালন করেছেন। নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু করেননি। এছাড়া বাধ্যতামূলকভাবে জাহাংগীর আলমকে বৈঠকে অংশ নিতে হতো। নিরুপায় হয়ে তিনি বৈঠকে অংশ নিতেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দিনে সচিব, রাতে আন্দোলন দমনের নীলনকশা

আপডেট সময় ০৬:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬