ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা গার্গ। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর একটি পুরনো ছবি প্রকাশ করে তার জন্য শান্তি ও সুখ কামনা করেন তিনি।

ছবির সঙ্গে গরিমা লেখেন, ‘শুভ জন্মদিন, গোল্ডি। ঈশ্বরের কাছে সব সময় তোমার সুখ ও শান্তি কামনা করেছি। তিনি যেন তোমাকে ভালো রাখেন এবং নিজের সন্তানের মতো আগলে রাখেন।’

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে মারা যান জুবিন গার্গ।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল আসামসহ ভারতের সংগীতাঙ্গনে।

স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গরিমা বলেছিলেন, মানুষের ভালোবাসার মধ্যেই তিনি জুবিনকে খুঁজে পান। তার স্মরণে বিভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ একত্রিত হওয়াকে জুবিনের আদর্শের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

গরিমার ভাষ্য, জুবিনের স্বপ্ন ছিল সুন্দর এক আসাম গড়ে তোলা, যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না।

তার স্মরণে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ সেই স্বপ্নেরই ছোট্ট প্রতিফলন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

আপডেট সময় ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬