ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে দলটির মিডিয়া সেল। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেননি; বরং তিনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।

শাইরুল কবির খানের দেওয়া তথ্য অনুযায়ী, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের পথে রওনা হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে দলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করা হয়।

অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর উসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শাইরুল কবির খান। তিনি জানান, ডক্টর উসমান ফারুক এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

আপডেট সময় ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬