ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বছরের কম বয়সীদের মধ্যে বাড়ছে ক্যানসার, করণীয় কী

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের সাম্প্রতিক তথ্য বলছে, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে অন্তত ছয় ধরনের ক্যানসারের প্রকোপ বেড়েছে। এর মধ্যে প্রোস্টেট, অন্ত্র, কিডনি, জরায়ু, স্তন, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার অন্যতম। বিশেষ করে ২০০১ সালের পর থেকে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসার শনাক্তের হার প্রায় চার গুণ বেড়েছে। এ ছাড়া অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসার বেড়েছে দ্বিগুণেরও বেশি।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ক্যানসার মেডিসিনের অধ্যাপক ও ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ডিরেক্টর চার্লস সোয়ানটন সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে এ বিষয়ে কথা বলেছেন।

ফুসফুস ক্যানসার বিশেষজ্ঞ এই গবেষক জানান, ক্রমবর্ধমান এই প্রবণতার পেছনে জটিল ও নানাবিধ কারণ রয়েছে। এমনকি একই ধরনের ক্যানসারের ক্ষেত্রেও কারণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। ক্যানসার কীভাবে তৈরি হয়, বিবর্তিত হয় এবং চিকিৎসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তা নিয়েই মূলত তার গবেষণা।

তরুণদের মধ্যে ক্যানসার বাড়ার পেছনে বহুমুখী কারণের কথা উল্লেখ করে অধ্যাপক সোয়ানটন বলেন, আধুনিক শনাক্তকরণ ব্যবস্থার উন্নতির কারণে এখন আগের চেয়ে বেশি রোগী ধরা পড়ছে। এ ছাড়া দেরিতে সন্তান নেওয়া, কম সন্তান নেওয়া এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে কম বয়সে মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়ার মতো জৈবিক কারণগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে বলেও তিনি জানান। এছাড়া স্থূলতাও অন্ত্র, যকৃৎ ও অগ্ন্যাশয়ের ক্যানসারের বড় কারণ বলে তিনি মনে করেন।

অধ্যাপক সোয়ানটন জানান, ২০০৪ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরুর দিকে এক ব্যতিক্রমী অনুসন্ধানে নেমেছিলেন তিনি। আগের পাঁচ বছরের মেডিকেল নথিপত্র ঘেঁটে তিনি ৫০ বছরের কম বয়সী কতজন রোগীর অন্ত্রের ক্যানসার ধরা পড়েছে তা খুঁজে বের করার চেষ্টা করেন। সেই পুরোনো নথিগুলো তন্নতন্ন করে খুঁজেও তিনি ৫০টির কম রোগীর তথ্য পেয়েছিলেন।

কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্রটি আজ ভয়াবহভাবে বদলে গেছে। যে বয়সী রোগী খুঁজে পেতে একসময় তাকে দীর্ঘ সময় ব্যয় করতে হতো, এখন প্রায় প্রতি সপ্তাহেই তার কাছে কম বয়সী অন্ত্রের ক্যানসার রোগীর খবর আসছে।

তবে এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তিনি জানান, কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসারের হার প্রতি এক লাখে চার থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। যেখানে বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার প্রতি এক লাখে প্রায় ৩০০ জন।

ক্যানসারের কারণ নিয়ে সাম্প্রতিক গবেষণায় এক নতুন ও চমকপ্রদ তত্ত্ব সামনে এসেছে। আগে ধারণা করা হতো, কেবল কোষের ডিএনএ-র পরিবর্তনের (মিউটেশন) ফলেই শরীরে ক্যানসার বাসা বাঁধে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ষাটোর্ধ্ব একজন সুস্থ মানুষের শরীরেও ক্যানসারের মিউটেশনযুক্ত কোটি কোটি কোষ থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে, যা কখনোই টিউমারে রূপ নেয় না।

বিজ্ঞানীদের মতে, শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ বা ইনফ্লামেশনই মূলত এই সুপ্ত কোষগুলোকে জাগিয়ে তুলে ক্যানসারে রূপান্তরিত করে। এটি ঠিক কীভাবে ঘটে তা এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও এর পেছনে বায়ুদূষণের বড় ভূমিকা থাকতে পারে বলে গবেষকেরা মনে করছেন।

২০২৩ সালে ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে। সেখানে দেখানো হয়েছে, যেসব টিস্যুতে আগে থেকেই ক্যানসারের জিনগত পরিবর্তন রয়েছে, বায়ুদূষণ সেখানে প্রদাহ সৃষ্টি করে ফুসফুস ক্যানসারের ঝুঁকিকে কীভাবে ত্বরান্বিত করে।

বায়ুদূষণের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনযাপনও এর জন্য দায়ী। অতিরিক্ত ওজন বা স্থূলতা, ধূমপান এবং নিয়মিত অ্যালকোহল পান শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে। এ ছাড়া অতিপ্রক্রিয়াজাত খাবারের মতো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যে অন্ত্রে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করতে পারে, তারও প্রমাণ মিলছে।

২০২৫ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, শৈশবে ই কোলাই নামক একধরনের ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলে তা থেকে নিঃসৃত কোলিব্যাকটিন টক্সিন ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। সত্তরোর্ধ্ব রোগীদের তুলনায় ৪০ বছরের কম বয়সী অন্ত্রের ক্যানসার রোগীদের মধ্যে এই ক্ষতির চিহ্ন তিন গুণ বেশি পাওয়া গেছে।

এ ছাড়া ২৯ হাজার নারীর ওপর পরিচালিত আরেক গবেষণায় দেখা গেছে, যারা বেশি মাত্রায় অতি প্রক্রিয়াজাত খাবার খান, তাদের অন্ত্রে পলিপ বা টিউমার হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ বেশি।

এদিকে ক্যানসার রিসার্চ ইউকে বলছে, প্রজন্মগত পরিবর্তনের প্রভাবেরও প্রমাণ মিলছে। আশির ও নব্বইয়ের দশকে যারা জন্মেছেন, আগের প্রজন্মের তুলনায় তাদের কম বয়সেই অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

অধ্যাপক সোয়ানটনের মতে, আমাদের চারপাশের পরিবেশ কিংবা দৈনন্দিন জীবনযাত্রায় নিশ্চয়ই বড় কোনো বদল এসেছে। তবে ঠিক কোন বিষয়টি এর পেছনে দায়ী, তা খুঁজে বের করা বিজ্ঞানের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। কারণ, গতকাল আমরা কী খেয়েছি সেটিই যেখানে মনে রাখা কঠিন, সেখানে ১৩ বছর বয়সে কী খেয়েছিলাম তা মনে করা তো রীতিমতো অসম্ভব।

ক্যানসারের ঝুঁকি কমাতে পাঁচটি পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। প্রথমত, ধূমপান সম্পূর্ণ ত্যাগ করা এবং ভ্যাপিং বা ই সিগারেট থেকে দূরে থাকা। দ্বিতীয়ত, অ্যালকোহল বা মদ্যপান নিয়ন্ত্রণ করা। অ্যালকোহল ক্যানসারের আরেকটি প্রতিষ্ঠিত ঝুঁকির কারণ, বিশেষ করে অন্ত্র, স্তন ও যকৃতের ক্যানসারের ক্ষেত্রে। তৃতীয়ত, সুষম খাবার খাওয়া এবং প্রতিদিন কী পরিমাণ ক্যালরি গ্রহণ ও খরচ হচ্ছে সেদিকে খেয়াল রাখা। চতুর্থত, পছন্দের কোনো শরীরচর্চা বা খেলাধুলার অভ্যাস গড়ে তোলা, যা ওজন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। পঞ্চমত, পর্যাপ্ত ঘুমের প্রতি গুরুত্ব দেওয়া।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫০ বছরের কম বয়সীদের মধ্যে বাড়ছে ক্যানসার, করণীয় কী

আপডেট সময় ১১:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬