ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক ইরানি হামলা প্রতিহত করার দাবি বাহরাইনের

বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড। বুধবার (১৮ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে এই হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলের ধরন বা সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দুটি সতর্কবার্তা জারি করে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং ‘নিকটতম নিরাপদ স্থানে’ চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডার সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন সামরিক ড্রোন কর্তৃক ইরানের আকাশসীমায় বারবার অনুপ্রবেশের জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এর জবাব দেয়। পরবর্তীতে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে মতবিরোধের জেরে তা স্থবির হয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

একাধিক ইরানি হামলা প্রতিহত করার দাবি বাহরাইনের

আপডেট সময় ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬