ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রামপুর ব্রিজ সংগ্লগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া।

তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

আপডেট সময় ১২:৪৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬