ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

একজন কম নিয়েও শেষ পর্যন্ত লড়াই করেছিল পাকিস্তান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। এটি প্রতিযোগিতার ইতিহাসে ভারতের দশম শিরোপা।

মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল ভারত। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। তবে বক্সের কোণা থেকে তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

১৭ মিনিটে পরপর তিনটি সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই কাজে লাগাতে পারেননি। এর মধ্যে অরুনের দুর্বল শট গোললাইন থেকে লুফে নেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।

৩৪ মিনিটে ভালো আক্রমণ গড়ে ভারত। পাকিস্তানের গোলমুখে জটলা তৈরি হলে কয়েকজনের পা ঘুরে বল চলে যায় বক্সের কোণায় থাকা রিকি জনের কাছে। তার শট ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদের শট টাইমিংথানের পায়ে লেগে চলে যায় আলমগীর খানের কাছে। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে ব্রাদার্সে খেলা আলমগীর দারুণ প্লেসিংয়ে বল জালে পাঠান। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ভারত। ৫০ মিনিটে বিসনো পুথিয়ার শট পাকিস্তানের গোলরক্ষকের পায়ে লেগে পোস্টে প্রতিহত হয়। তবে ৫৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়।

ভারতের দেউবেনকে ফাউল করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ শাহ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লালকার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।

লালকার্ডের ধাক্কা সামলানোর আগেই গোল হজম করে পাকিস্তান। ৬০ মিনিটে সুহাইল বাটের নিখুত প্লেসিংয়ে সমতায় ফেরে ভারত। এরপর একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা।

ম্যাচের শেষ দিকে ভারতের সেই চেষ্টা সফল হয়। ৮৮ মিনিটে আব্দুল রাবেহের কর্নার থেকে সন্দ্বীপ মান্ডির হেড ড্রপ খেয়ে জালে জড়ায়। তাতেই ২-১ গোলে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়নশিপের দশম শিরোপা। এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬