ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা গতকাল সোমবার (১৬ নভেম্বর) আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান বলেন, ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়া হয়নি।

তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে আছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছিলাম। একইসঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করছিলাম।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনও উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাদের বিবৃতি প্রত্যাশা করছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি

আপডেট সময় ০৭:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬