ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ জবি শাখার সাবেক নেতা বাবুল গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক নেতা বাবুল আক্তারকে (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে ডিএমপি’র স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার বাবুল আক্তার চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ জবি শাখার সাবেক নেতা বাবুল গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬