ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৪টা থেকে ৫টার দিকে শুরু হতে পারে এ গ্রিড সংযোগ কার্যক্রম।

প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার পরীক্ষায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার ট্রায়াল রানে বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর, টারবাইন, জাতীয় গ্রিডের সক্ষমতা ও সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণভাবে সরবরাহ করা যাচ্ছে, তা পরীক্ষা করা হবে।

চেয়ারম্যান উল্লেখ করেন, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিট পরবর্তী ধাপ-সি (স্টেজ-সি) কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়। নির্ধারিত পর্যায়ে তাপশক্তি অর্জনের পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। সেই বাষ্পের শক্তিতে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক পরীক্ষায় কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে।

তবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে আরও ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) হলো বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। তবে এ সংযোগের অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রক্রিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে প্রথম ইউনিট থেকে সীমিত পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপপরিচালক ড. খালেকুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষার অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ কার্যক্রম কতটা সফল হবে, তা এর আগে পরিচালিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে।

জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়াই চূড়ান্তভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু নয় উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সামঞ্জস্য যাচাইয়ের একটি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় নির্ধারণ করা হবে।

গ্রিড সিনক্রোনাইজেশন প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, এ পরীক্ষার মাধ্যমে দেখা হবে, বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি না এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণ করতে পারছে কি না। প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করে এর কার্যকারিতা ও উপযোগিতা যাচাই করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ

আপডেট সময় ০৩:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬