ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণ বন্ধে খণ্ডিত বা বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে একটি সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের এ দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
​
মঙ্গলবার (১৭ নভেম্বর) সম্মেলনের ‘স্ট্রেংদেনিং চাইল্ড প্রোটেকশন সিস্টেমস অ্যান্ড ফিন্যান্সিং ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট’ শীর্ষক স্যাটেলাইট ইভেন্টে মূল বক্তব্য উপস্থাপনকালে মন্ত্রী শিশু সুরক্ষায় বর্তমান সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
​
জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে শিশু সুরক্ষা
মূল বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল মৌলিক শিশু অধিকারের লঙ্ঘন নয়; বরং এটি একটি দেশের মানবসম্পদ উন্নয়ন, সামাজিক ঐক্য এবং টেকসই উন্নয়নের পথকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। এ বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সব ধরনের সহিংসতা, অবহেলা, শোষণ এবং ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়াকে অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন।
​তিনি আরও জানান, কেবল সুরক্ষা প্রদানই নয়, বরং শিশুদের সুস্থ মানসিক বিকাশের লক্ষ্যে সরকার ‘নতুন কুঁড়ি’ এবং ‘নতুন কুঁড়ি (স্পোর্টস)’-সহ দেশব্যাপী খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার প্রসারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।
​
তিনটি কৌশলগত অগ্রাধিকার

মন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বিচ্ছিন্ন উদ্যোগের মাধ্যমে শিশু সহিংসতা নির্মূল করা সম্ভব নয়। এর জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ এবং সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা জরুরি। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ তিনটি প্রধান কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ করছে:
​
প্রথমত, নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার: প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং সমন্বয় বাড়াতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে পুরোদমে সক্রিয় করা হচ্ছে।
​
দ্বিতীয়ত, প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বৃদ্ধি: শিশুরা যে পরিবেশে বেড়ে ওঠে, শেখে এবং বসবাস করে—সেখান থেকেই সহিংসতার মূলোৎপাটন করতে চায় সরকার। এ লক্ষ্যে ‘পজিটিভ প্যারেন্টিং’ বা ইতিবাচক অভিভাবকত্বের ধারণা সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্তি এবং শিশুবান্ধব বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করা হচ্ছে।
​
তৃতীয়ত, টেকসই ফলাফল ও অভ্যন্তরীণ অর্থায়ন: দীর্ঘমেয়াদি সুফল পেতে সমাজসেবা কর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার আধুনিকায়ন এবং সঠিক তথ্য-উপাত্তে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। একইসঙ্গে সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে বৈদেশিক নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
​
সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি স্থানীয় কমিউনিটি, সুশীল সমাজ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাত একযোগে কাজ করলে সমাজে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
​
বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি, আইনপ্রণেতা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে ম্যানিলায় এ গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বাংলাদেশের এ সমন্বিত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ উপস্থিত নীতিনির্ধারক ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল

শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ

আপডেট সময় ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬