ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক!

নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে

অপরাধের শাস্তি জাপানের বিপক্ষে ম্যাচে হাতেনাতে পেয়েছিলেন কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানানোয় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিল কোচ।

সেই শাস্তির রেশ এবার থাকছে সিঙ্গাপুর ম্যাচেও।

এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় আজ ৪ টায় সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ডাগআউটে থাকছে না আনচেলত্তি। তবে ডাগআউটে না থাকলেও দলের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ থাকবে আনচেলত্তির। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান কোচের অনুপস্থিতিতে সাইডলাইনের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি।

এর আগে কখনোই ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি ৩৮ বছর বয়সী ইতালিয়ান কোচ।

সুযোগ পাবেন কী করে? কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো সহকারী কোচ হয়েছেন মাউরি। ব্রাজিলের আগে কখনো কোনো জাতীয় দলের দায়িত্বেই ছিলেন না তিনি। তবে রিয়াল মাদ্রিদ-নাপোলি-বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোয় অ্যাথলেটিক ও রিহ্যাব কোচ হিসেবে কাজ করেছেন আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ডাগআউটে অভিষেক হতে যাওয়া মাউরি।

জাপানের কাছে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচটি ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর। একই সঙ্গে দলের খেলোয়াড়দের পরখ করে নেওয়ারও শেষ মঞ্চ। কেননা গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তিই এমন ইঙ্গিত দিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে

আপডেট সময় ০১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬