ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

তিনি বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন, গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে। তারা গ্রেফতার হবে এবং নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

জাহেদ উর রহমান বলেন, যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী

‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’

আপডেট সময় ০১:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬