ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

এনআইডিতে ‘ম্যাচ ফাউন্ড’ জটিলতা নিরসনে দুই নির্দেশনা ইসির

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাগরিকদের আঙুলের ছাপ অন্য কারো সঙ্গে মিলে যাচ্ছে বা যে সকল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্ট্যাটাস ‘ম্যাচ ফাউন্ড’ অবস্থায় রয়েছে, সেগুলো নিরসনে মাঠ কর্মকর্তাদের দুই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইং।

বুধবার (২৮ মে) সংস্থাটির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসে থাকা এনআইডিগুলোর ক্ষেত্রে একই ভোটারের দুটি এনআইডির ক্ষেত্রে একটি এনআইডি সিস্টেমে সচল আছে। তাহলে সচল এনআইডি নম্বরটিই ভোটারকে ব্যবহারের জন্য পরামর্শ দিতে হবে। আর অন্যটি ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস হিসেবে থেকে যাবে।

অন্যদিকে সিস্টেমে যদি দেখা যায়, কোনো ব্যক্তির এনআইডি অন্য কোনো ব্যক্তির এনআইডির সঙ্গে মিলে যাচ্ছে তাহলে তা সমাধানের জন্য নির্বাচন কমিশনে পত্র পাঠাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই।

বর্তমানে ইসির সার্ভারে প্রায় দুই লাখের মতো ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসের এনআইডি রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

এনআইডিতে ‘ম্যাচ ফাউন্ড’ জটিলতা নিরসনে দুই নির্দেশনা ইসির

আপডেট সময় ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫