ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, সন্দেহভাজন আটক ২

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। সরকার এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘পরিকল্পিত নাশকতা’ হিসেবে দেখছে। চলমান এই পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, সন্দেহভাজন আটক ২

আপডেট সময় ০২:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬