ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বগুড়ার মোকামতলাকে নতুন পৌরসভা ও থানা হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এর আগে মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে অনুমোদনের খবরে দিনভর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নিকারের বৈঠকে অনুমোদনের খবর মোকামতলায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিকেলে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মিছিল শেষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আতশবাজি পোড়ানো হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক বলেন, নতুন উপজেলা ঘোষণার পর পৌরসভা ও থানার অনুমোদন এ জনপদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে। দ্রুত নতুন পৌরসভা ও থানার কার্যক্রম শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

আপডেট সময় ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬