ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে বর্ধিত মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একইসঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

আপডেট সময় ০৭:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬