ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল

কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

গত ম্যাচে লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করবেন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলন থেকেই একাদশ ও পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়।

কয়েক দিন আগেই দলের মূল কাঠামো ঠিক রেখে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি।

তিনি বলেছিলেন, ‘মঙ্গলবার আমরা কিছু পরিবর্তন আনব। তবে আগের ম্যাচের কিছু খেলোয়াড় আবারও শুরু থেকে খেলতে পারে, আমি মনে করি এটাই ন্যায্য। কয়েকজন ছেলের খেলা আমার ভালো লেগেছে এবং তারা আবারও সুযোগ পেতে পারে।’

লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচে হারলেও বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন আর্জেন্টাইন কোচ।

তবে উরুগুয়ের বিপক্ষে দলের রক্ষণভাগের পারফরম্যান্সে তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। স্কালোনির মন্তব্য এবং গত রবিবারের অনুশীলনের চিত্র অনুযায়ী, কোস্টারিকার বিপক্ষে দুই তরুণ ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো ও মারিয়ানো ত্রোইলো জাতীয় দলে অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া গোলবারে ইমিলিয়ানো মার্তিনেজ ফিট হয়ে ফিরলে তিনি একাদশে ফিরবেন, পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগেও পরিবর্তন দেখা যেতে পারে। আজ বিকেলে সংবাদ সম্মেলনের পর সন্ধ্যা ৬টায় এজেইজাতেই দলের শেষ অনুশীলন পরিচালনা করবেন স্কালোনি, যেখানে তিনি চূড়ান্ত একাদশ পরখ করে নেবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সোমবারই কর্দোবায় গিয়ে অনুশীলন করার কথা ছিল আর্জেন্টিনার।

কিন্তু প্রদেশটিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোরে কর্দোবার উদ্দেশ্যে উড়াল দেবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে শহরের কেন্দ্রস্থলের একটি হোটেলে উঠবে দলটি—যেখানে সমর্থকদের উপচে পড়া ভিড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপর সন্ধ্যায় ব্রায়ান রুইজের কোচিংয়ে খেলতে নামা কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

আপডেট সময় ০৭:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬