ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। সফরকালে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেষ মুহূর্তে রাজকীয় সফরের কর্মসূচিতে এই বৈঠক যুক্ত করা হয়।

এর আগে ২০১৬ সালে ভারত সফরের সময় মোদির সঙ্গে দেখা করেছিলেন তারা। চার বছর পর এই প্রথম একসঙ্গে বিদেশ সফরে গেলেন উইলিয়াম ও কেট। ক্যান্সারের চিকিৎসার কারণে কেটের বিদেশ সফর সীমিত থাকলেও এবার স্বামীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।

সফরের অন্যতম প্রধান আয়োজন প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত ‘আর্থশট প্রাইজ’ ঘিরে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী সমাধানের জন্য পাঁচটি প্রকল্পকে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার দেওয়া হবে।

সফরের প্রথম দিনেই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন এই দম্পতি। পরে মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে স্থানীয়দের নিয়ে গলি ক্রিকেটেও অংশ নেন তারা।

উইলিয়াম জানান, গত ছয় বছরে আর্থশট প্রাইজে ভারতের অবদান উল্লেখযোগ্য। অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকে সবচেয়ে বেশি প্রকল্প চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে এবং পুরস্কার জিতেছে।

সফরকালে তারা পরিবেশ, তরুণ পরিবার ও বলিউড চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। আর্থশট প্রাইজের মনোনীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক রিকশার ব্যবহার বাড়ানো এবং দ্রুত দাবানল শনাক্তের প্রযুক্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড নির্মাতা করণ জোহর।

এতে সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘টেক দ্যাট’। অতিথিদের মধ্যে থাকবেন অভিনেতা রামি মালেক ও অস্ট্রেলীয় পরিবেশবিদ রবার্ট আরউইন। রবার্ট আরউইন বলেন, মুম্বাইয়ে পরিবেশ রক্ষার বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার তরুণদের পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহকে কাজে লাগাচ্ছে আর্থশট প্রাইজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

আপডেট সময় ০৪:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬