ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে টাইগাররা। জোহানেসবার্গে সফরকারী দল হিসেবে দীর্ঘ ১৭ বছর পর এই মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিং দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়।

দলের হয়ে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে ১৩৭ রান করেন তাওহিদ হৃদয়। অন্যদিকে, দারুণ ছন্দে থেকে সেঞ্চুরি তুলে নেন উইকেটকিপার ব্যাটার লিটন দাসও। ১৫৪ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়ে তিনি করেন ১২০ রান। এই দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়ে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বোলারদের মোকাবিলা করা সবসময়ই কঠিন। তবে জোহানেসবার্গের পেস স্বর্গে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখাল টাইগাররা। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবার জোহানেসবার্গের মাঠে কোনো সফরকারী দল এক ইনিংসে ৪০০ রান করার গৌরব অর্জন করল। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে চারশ রানের এই মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকা লিটন দাস সকালে দেখেশুনে খেলে সহজেই সেঞ্চুরি পূর্ণ করেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে প্যাটারসনের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ১২০ রানে ফেরেন তিনি। মেহেদি হাসান মিরাজ ১৬ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন।

৩৭০ রানে অষ্টম উইকেট হারানোর পর ইনিংস বড় করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ উইকেটে হাসান মাহমুদ (১৬) ও তাসকিন আহমেদ (১৭) দারুণ দৃঢ়তা দেখান। শেষ পর্যন্ত ১০১ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ৪০০ রানে থামে বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৭০ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন এবং প্যাটারসন নেন ৪টি উইকেট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

আপডেট সময় ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬