রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন– রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিছিলের প্রস্তুতিকালে আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























