ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’ Logo নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে Logo ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের বিলম্ব, আগুনে পুড়ল ১৮ দোকান ও ২ বসতঘর Logo হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা Logo গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা Logo প্রশাসনিক পরিধি বাড়ল: নতুন ২ থানা ও ২ পৌরসভার অনুমোদন

গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

গোপালগঞ্জে চলমান বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশ পুলিশ সেখানে ব্যবস্থা নেবে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা এসব তথ্য জানান।

তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না।

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছেন এআইজি কামরুল মুনিরা।

এদিকে গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন করা সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী

গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

আপডেট সময় ১২:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬