ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ে সরালো পুলিশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

অন্যদিকে চলমান শ্রম অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং আরও দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা যথারীতি কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং গুরুত্বপূর্ণ কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান।এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ত্রিমুখী পদক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সকাল নয়টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুর বিজিবি–৬৩ ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ে সরালো পুলিশ

আপডেট সময় ১২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬