ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল

শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ, মাংস ও ডিমের চড়া দাম নিয়ে এখনো চরম অস্বস্তিতে রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর এলাকার বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, পুরোনো আলু প্রতি কেজি ৩০ টাকা, পটোল ৫০ টাকা, বেগুন মানভেদে ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি কাঁচা মরিচ ১৪০ টাকা ও হাইব্রিড কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির মধ্যে প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে লালশাক প্রতি আঁটি ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় শিম ও টমেটোর দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে যথাক্রমে ৮০ ও ১৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমলেও আমিষের বাজারে কোনো সুখবর নেই। বাজারে ফার্মের লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ আকারভেদে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি এবং ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের মধ্যে গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক বা সোনালি মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার ও আব্দুল হামিদ জানান, শীত মৌসুম শুরু হওয়ায় সবজির বাজার নিম্নমুখী এবং এতে বেচাকেনাও আগের চেয়ে ভালো হচ্ছে। তবে সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় শিমের দাম সামান্য বেড়েছে। অন্যদিকে মাছ ব্যবসায়ী সালাম জানান, পাইকারি বাজার থেকেই চড়া দামে মাছ কিনতে হচ্ছে; তেলাপিয়া, পাঙাশ ও ছোট রুই ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আপাতত কোনো মাছের দাম কমার লক্ষণ নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায়

শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

আপডেট সময় ১১:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬