ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল Logo স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হলো।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উনি-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে ওই আদেশ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।

একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া একটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠান চলাকালীন তার দেওয়া বক্তব্যের মধ্যে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পরে ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিও ক্লিপটিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারকে অত্যন্ত গুরুগম্ভীর ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে পঁচাত্তরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। এই ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’

ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্য—দুটি ঘটনাই প্রকাশ্যে আসার পর চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এসব ঘটনার আট দিনের মাথায় জেলা প্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহারের আদেশ এলো।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ হিসেবে ৭ নভেম্বরের অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো উল্লেখ নেই। ফলে ওই ঘটনার সঙ্গে তার প্রত্যাহারের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা প্রজ্ঞাপন থেকে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার

আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬