ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল Logo স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড Logo গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়া

কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটসংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান ও খবর প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এমনকি ম্যাচের ধারাভাষ্য, দলের জয় কিংবা ম্যাচের ফলও প্রচার করা যাবে না।

দুই স্থানীয় সম্প্রচারকর্মী ও প্রাদেশিক প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৪ নভেম্বর) কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ স্থানীয় রেডিও স্টেশনগুলোকে ক্রিকেটসংক্রান্ত কোনো কিছু সম্প্রচার না করার নির্দেশ দেয়।

বিভাগটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ধারাভাষ্য ও সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফল জানানোর বিষয়টিও নিষিদ্ধ।

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন, ‘তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আমাদের ফোন করা হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছে, রেডিওতে আমরা আর ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করতে পারব না।’

আরেকটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তার ভাষ্য, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটসংক্রান্ত যেকোনো কিছুই নিষিদ্ধ।

নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকর্মীই নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ক্রিকেট তালেবান সরকারের অবস্থান এর আগেও কয়েকবার বদলেছে। ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে তারা।

এমনকি ক্ষমতায় ফেরার বার্ষিকী উপলক্ষে গত আগস্টে ক্রিকেট ম্যাচেরও আয়োজন করেছিল। তবে মেয়েদের খেলাধুলা ও জিমে অংশগ্রহণের ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

আফগানিস্তান ছেলেদের ক্রিকেট দল বর্তমানে শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের

আপডেট সময় ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬