দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে কাগিসো রাবাদার বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে প্রথমে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের রেকর্ড জুটি গড়ে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন।
তারপর পঞ্চম উইকেট জুটিতে তাওহিদ হৃদয় লিটন দাসকে নিয়ে দলীয় স্কোর নিয়ে যায় দুই শর কাছাকাছি।
জোহানেসবার্গ টেস্টে তাওহিদ হৃদয়ের ৬৬ ও লিটন দাসের ৩০ রানে ভর করে ১৮৫ রানে চা-বিরতিতে যায় বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে দেখে রানের চাকা সচল রাখছিল তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। এই চাকায় জোর ধাক্কায় দেয় আবার দক্ষিণ আফ্রিকার পেস তারকা রাবাদা।
নিজের করা ৩৫তম ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে দিয়েছেন এই প্রোটিয়া পেসার।
এতে তানজিদ ও হৃদয়ের চতুর্থ উইকেটে রেকর্ড ৯৯ রানের পার্টনারশিপটি ভেঙে যায়। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রান। ২০০২ সালে পচেফস্ট্রুমে গড়া সেই রেকর্ড ভেঙেছেন তানজিদ ও হৃদয়।
তানজিদের বিদায়ে ক্রিজে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১০৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৭ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ১২১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
তবে তানজিদের ইনিংসটি বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন তিনি।
একই ওভারের দুই উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন রাবাদা। এর আগে মাহফিজুল ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেনকেও ফিরিয়েছেন তিনি। মুশফিককে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন প্রোটিয়া এই পেসার।
বাংলা৭১নিউজ/আরএইচ




























