ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সংসদে দায়িত্বশীলদের বক্তব্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে

তদন্ত চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিদের আগাম ও বিভ্রান্তিকর মন্তব্যে সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

তিনি অভিযোগ করেন, আলামত সংগ্রহের পর্যায়েই সংসদে দাঁড়িয়ে তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘শর্ট সার্কিট’ ও বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতায় কর্তা ব্যক্তিদের মুখ থেকে এমন মন্তব্য এলে অধস্তন কর্মকর্তারা তাদের খুশি করতে সেই অনুযায়ী তদন্ত প্রতিবেদন তৈরি করতে পারেন। যা প্রকৃত অপরাধীদের দায়মুক্তি দেওয়ার পথ প্রশস্ত করবে এবং ঘটনার সুষ্ঠু বিচারকে বাধাগ্রস্ত করবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।

তিনি বলেন, তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করা হয়েছে। সংসদে নাশকতার বিভিন্ন ঘটনা নিয়ে অনেক সময় তথ্যগত ভুল আলোচনা হয় এবং শেষ পর্যন্ত তা অস্বীকারের (ডিনায়াল) দিকে চলে যায়। একটি অপরাধ কীভাবে, কারা এবং কেন সংঘটিত করে-এই প্রশ্নগুলো সবচেয়ে জরুরি উল্লেখ করে তিনি তার বাড়িতে হামলার রাতের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

নুসরাত তাবাসসুম বলেন, মধ্যরাতে তার বাড়িতে যখন আগুন দেওয়া হয়, তখন সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে উঠেছে। সেই আগুনের ভেতর থেকে নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছেন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। অথচ তখনও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল, যা শর্ট সার্কিট না হওয়ার একটি চাক্ষুষ ও আক্ষরিক প্রমাণ।

এই স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সংসদে দাঁড়িয়ে বাড়িটিকে পরিত্যক্ত বা শর্ট সার্কিটের ঘটনা বলায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন নুসরাত। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, তার বসতবাড়িকে পরিত্যক্ত বলা হয়েছে, এতে তার কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ হলো, সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের পাশাপাশি তদন্তকারীদের হাতেও পৌঁছেছে। সেখানে বাড়ি থেকে পরপর মানুষ বের হয়ে আসতে দেখা যাওয়ার পরও কীভাবে একটি বাড়িকে পরিত্যক্ত বলা হয় এবং সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার এই শব্দটি উচ্চারণ করে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তা তার বোধগম্য নয়। বাড়িটি যদি পরিত্যক্ত হতোও, তাহলেও এই আগুন-সন্ত্রাস কীভাবে জায়েজ হতো, সেই প্রশ্ন তোলেন তিনি।

তদন্ত চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির মন্তব্যের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, সংসদের সহকর্মীদের কাছ থেকে তিনি আরও সংবেদনশীলতা ও সহযোগিতা আশা করেছিলেন। যখন তদন্ত চলছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে, সেই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যদি তদন্তের সম্ভাব্য ফলাফল নিয়ে কোনো মন্তব্য করে ফেলেন, তবে বিষয়টি আর স্বাভাবিক থাকে না। বাংলাদেশের বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতায় কর্তা ব্যক্তির মুখ থেকে এমন কোনো বক্তব্য এলে অধস্তন কর্মকর্তারা তাকে খুশি করার জন্য সেই অনুযায়ী তদন্ত প্রতিবেদন দেওয়ার প্রবণতা দেখান। ফলে সুষ্ঠু তদন্ত নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন।

সন্ত্রাসীদের দায় স্বীকার ও হুমকির প্রসঙ্গ টেনে নুসরাত তাবাসসুম বলেন, ঘটনার পর সন্ত্রাসীরা উল্লাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দায় স্বীকার করেছে এবং তাকে আগে ও পরে হুমকি দিয়ে বলা হয়েছে যে তার ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। এরপরও তাদের প্রতি মানবতা দেখানো বা দায়মুক্তি দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ভরদুপুরে ঘটে যাওয়া ককটেল হামলাকে রাতের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ারও সমালোচনা করেন তিনি।

এ সময় স্পিকার তাকে মূল বিষয়ে থাকার অনুরোধ জানালে নুসরাত তাবাসসুম সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, তার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, ঠিক একই প্যাটার্নে আজ সারাদিন গোপালগঞ্জ জ্বলছে। সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই কায়দায় সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসের তাণ্ডব চালানো হচ্ছে। কেবল ‘তদন্ত চলছে’ এটুকু বললেই হতো, দায়মুক্তির সুরে কথা বলার প্রয়োজন ছিল না বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে এবং মূলত জুলাই গণ-অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে ছিলেন, তারাই এখন মূল টার্গেটে পরিণত হয়েছেন।

নুসরাত তাবাসসুম নিজের, তার পরিবারের এবং জুলাইয়ের সব অগ্রসৈনিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি স্পিকারের মাধ্যমে সংসদের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া এই নাশকতার প্রতিকার কবে এবং কীভাবে পাবেন, সেই প্রশ্ন রেখে বক্তব্য শেষ করেন।

নুসরাত তাবাসসুমের বক্তব্যের পর স্পিকার তাকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি সংসদে উত্থাপিত হওয়ার সময় তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন এবং সংসদের প্রতিটি সদস্য তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ও বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন।

স্পিকার জানান, তিনি এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বিষয়টি যথাযথভাবে তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সংসদে দায়িত্বশীলদের বক্তব্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে

আপডেট সময় ০৭:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬