ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া, দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতিকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রথমত, পরিচ্ছন্নতা : নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ : বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষ্যে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ : পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে, শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ

আপডেট সময় ০৭:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬