ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সিঙ্গাপুর থেকে ফেরার পথে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি, সেখানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার লক্ষ্যে বিমানবন্দরে আসার পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তার সঙ্গে স্ত্রী বিলকিস আকতার ছাড়াও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সিঙ্গাপুর থেকে ফেরার পথে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬