ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, দেশে কোনো ধরনের অপকর্ম আপনারা করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সকল অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি। আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকব। সকল অপকর্ম আমরা কঠিন হাতে দমন করতে প্রস্তুত।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, বন্ধুগণ, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদেরকে কঠিন হাতে দমন করা হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

আপডেট সময় ০৪:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬