ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্ন, ‘পরের ব্রিফিংয়ে কথা হবে’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পরের ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলবেন।

রবিবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন হয়। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা ও দিল্লির মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে হুমায়ুন কবির বলেন, ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে, ওইটাতে থাকি।

শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, পাসপোর্ট আবেদনের সত্যতা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিস্তারিত তুলে ধরেন হুমায়ুন কবির।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়া সফর করেন প্রধানমন্ত্রী। কপ-৩১ শুরু হয়েছে ৯ নভেম্বর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর ছিল বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের প্রথম দিন, ১০ নভেম্বর সন্ধ্যায়, আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান তারেক রহমান। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা চান তিনি।

সফরের সময় আন্তালিয়ায় এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী এরদোয়ান ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে তার দেশে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সেখানে যাওয়ার আশ্বাস দেন।

চলতি বছরে এ নিয়ে দুবার এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়।

বাংলা৭১নিউজ/এইচআর

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্ন, ‘পরের ব্রিফিংয়ে কথা হবে’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬