ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ৩ ব্লক শনাক্ত, বসানো হতে পারে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজে দেশীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অধ্যাপক হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার চিকিৎসা চলছে।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় মন্ত্রীকে।

পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, এনজিওগ্রাম করেছেন ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হয়েছে।

কোনো শারীরিক জটিলতা নেই বলেও জানানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ৩ ব্লক শনাক্ত, বসানো হতে পারে রিং

আপডেট সময় ১২:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬