রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

মেট্রো স্টেশনে জাল নোট দিয়ে টিকিট কেনার চেষ্টা, যুবক গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী মেট্রো স্টেশন থেকে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়। পরে পল্লবী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।

‎বুধবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (এডমিন) সোহেল চৌধুরী।

‎তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট ক্রয় করার চেষ্টাকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

আসন্ন‎ ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

‎মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com