ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের জন্য পাঁচটি শর্ত নির্ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৩ নভেম্বর প্রকাশিত দাবি করা ওই বিজ্ঞপ্তির কোনো অস্তিত্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। তবে জরুরি প্রয়োজনে বিজ্ঞপ্তি বা আদেশ জারি হতে পারে। ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সে ধরনের কোনো জরুরি নির্দেশনাও নয়।

বিজ্ঞপ্তিটি ভুয়া হওয়ার পেছনে আরও কয়েকটি অসংগতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে যথাযথ স্মারক নম্বর উল্লেখ করা হয়নি। পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার নাম, পদবি কিংবা স্বাক্ষরও নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, বরং নীতিমালার মাধ্যমে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ইতোমধ্যে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।

খসড়াটি চূড়ান্ত করতে শিগগিরই একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় আলোচনা ও পর্যালোচনার পর নীতিমালাটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে মন্ত্রণালয়।

প্রস্তাবিত নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা, জমির পরিমাণ, অবকাঠামো, গ্রন্থাগার, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়কে সরকারিকরণের শর্ত হিসেবে বিবেচনায় নেওয়া হতে পারে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পাঁচ শর্তের বিজ্ঞপ্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা হিসেবে বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া

আপডেট সময় ০৭:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬