ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

জন্মদিনে জুহি চাওলার সেরা ১০ সিনেমা

নব্বইয়ের দশকের বলিউড মানেই একঝাঁক রোমান্টিক সিনেমা, মিষ্টি সব গান আর পর্দায় কিছু স্মরণীয় জুটি। সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জুহি চাওলা।

তার হাসি, প্রাণবন্ত অভিনয় আর সহজাত কমেডি টাইমিং মুগ্ধ করেছে দর্শকদের। কখনো আমির খানের সঙ্গে প্রেমের গল্পে, কখনো শাহরুখ খানের সঙ্গে রোমান্সে, আবার কখনো ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের ধরনেও এনেছেন পরিবর্তন। আজ ১৩ নভেম্বর তার জন্মদিন।

এ উপলক্ষে ফিরে দেখা যাক জুহি চাওলার ক্যারিয়ারের ১০টি সেরা সিনেমা।

১. কেয়ামাত সে কেয়ামাত তাক (১৯৮৮)

আমির খানের বিপরীতে অভিনয় করে এই সিনেমার মাধ্যমে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন জুহি। শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিত প্রেমের গল্পে রাশমি চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করে। সিনেমাটি জুহির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।

২. হাম হ্যায় রাহি পেয়ার কে (১৯৯৩)

আমির খানের সঙ্গে জুহির রসায়ন এই সিনেমায় নতুন মাত্রা পায়। বৈজয়ন্তী চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের হাসিয়েছে, মুগ্ধও করেছে। সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান জুহি।

৩. ডার (১৯৯৩)

যশ চোপড়া পরিচালিত এই থ্রিলারে সানি দেওল ও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন জুহি। কিরণ চরিত্রে তার উপস্থিতি সিনেমার গল্পকে এগিয়ে নিয়েছে।

রোমান্টিক চরিত্রের বাইরে ভিন্ন আবহের এই সিনেমায়ও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দেন তিনি।

৪. রাজু বান গ্যায়া জেন্টলম্যান (১৯৯২)

শাহরুখ খানের সঙ্গে জুহির পর্দার রসায়নের শুরুর দিকের একটি কাজ এটি। শহরে নিজের স্বপ্ন পূরণ করতে আসা এক তরুণের গল্পে রেণু চরিত্রে অভিনয় করেন জুহি। সিনেমাটিতে তার স্বাভাবিক অভিনয় দর্শকের নজর কাড়ে।

৫. ইয়েস বস (১৯৯৭)

শাহরুখ ও জুহির জনপ্রিয় জুটির কথা উঠলে ‘ইয়েস বস’-এর নাম আসবেই। রোমান্স ও কমেডিতে ভরপুর সিনেমাটিতে দুই তারকার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ছবির গানগুলোও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা।

৬. ইশক (১৯৯৭)

আমির খান, অজয় দেবগন ও কাজলের সঙ্গে অভিনয় করেন জুহি। মধু চরিত্রে তার হাস্যরসাত্মক অভিনয় সিনেমাটির অন্যতম আকর্ষণ। চার তারকার উপস্থিতিতে রোমান্টিক কমেডিটি নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবির তালিকায় জায়গা করে নেয়।

৭. আয়না (১৯৯৩)

দুই বোনের সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় রীমা চরিত্রে অভিনয় করেন জুহি। জ্যাকি শ্রফ ও অমৃতা সিংয়ের সঙ্গে তার অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দেয়।

৮. ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (২০০০)

সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের নানা দিক নিয়ে নির্মিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন জুহি। রূপালি চরিত্রে অভিনয় করে আবারও দর্শকের সামনে নিজের ভিন্ন দিক তুলে ধরেন তিনি।

৯. থ্রি দিওয়ারেঁ (২০০৩)

নব্বইয়ের দশকের পরিচিত রোমান্টিক চরিত্র থেকে বেরিয়ে এই সিনেমায় ভিন্নধর্মী ভূমিকায় দেখা যায় জুহিকে। নাগেশ কুকুনুর পরিচালিত ছবিতে একজন প্রামাণ্যচিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও পান।

১০. মাই ব্রাদার নিখিল (২০০৫)

ওনির পরিচালিত এই সিনেমায় অনামিকা চরিত্রে অভিনয় করেন জুহি। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা ও সামাজিক বাস্তবতার গল্পে তার সংবেদনশীল অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা পায়।

নব্বইয়ের দশকের রোমান্টিক নায়িকা থেকে শুরু করে পরবর্তী সময়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়—জুহি চাওলার ক্যারিয়ারজুড়ে রয়েছে নানা রকমের কাজ। জন্মদিনে তার সিনেমাগুলো ফিরে দেখার মধ্য দিয়ে দর্শকেরাও ফিরে যেতে পারেন বলিউডের সেই পরিচিত সোনালি সময়ের কাছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

জন্মদিনে জুহি চাওলার সেরা ১০ সিনেমা

আপডেট সময় ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬