ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরো এক চালান Logo ‘কিলার পাপ্পুর’ নামে চাঁদা দাবি, মোহাম্মদপুরে ফার্মেসি লক্ষ্য করে গুলি Logo রাজকীয় ভোজের সঙ্গে জমেছিল জনপ্রিয় হিন্দি গানের আসর Logo ঢাকার শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা Logo ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে Logo মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি Logo কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেপ্তার Logo ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই Logo ফেনীতে উদ্দেশ্যহীন ঘোরাফেরার দায়ে আটক ২১, মুচলেকায় ছাড়া পেল ১৬ কিশোর

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার

তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মালাতিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম তুর্কি টুডের খবরে বলা হয়েছে, চার সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানায় মন্ত্রণালয়। এ ছাড়া নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার

আপডেট সময় ০৩:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬