ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী

সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরো বলেন, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি।

এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।’

এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।’

বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে।

বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৭:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬