ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

দুই বিদেশি নারীকে গণধর্ষণ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতি রাজা দারসহ আটজনের বিরুদ্ধে দুই বিদেশি নারীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন দেশটির আদালত। বুধবার (১১ নভেম্বর) আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

একই সঙ্গে মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে আগামী ৯ ডিসেম্বর সাক্ষীদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় টেলিগ্রাফ ইন্ডিয়া।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ গঠনের দিন আট আসামিকেই আদালতে হাজির করা হয়। মামলাটি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। কারণ, অভিযুক্তদের একজন দেশটির উপপ্রধানমন্ত্রীর নাতি।

মামলার সূত্রপাত চলতি বছরের জুনে। অভিযোগ অনুযায়ী, রাজা দার ও তার সহযোগীরা দুই বিদেশি নারীকে পাকিস্তানে ডেকে নিয়ে আটকে রাখেন এবং তাদের ওপর যৌন নির্যাতন চালান। ভুক্তভোগীদের একজন স্টেফানি আদানা মাও, যিনি নেদারল্যান্ডসের নাগরিক। অন্যজন অস্ট্রিড রবিনসন বারখো, ভেনেজুয়েলার নাগরিক।

প্রাথমিক তদন্তে পাঞ্জাব পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তদন্তের একপর্যায়ে পুলিশ রাজা দার ও তার চার সহযোগীকে দায়মুক্তি দিয়ে তাদের পরিবর্তে ইসহাক দারের কার্যালয়ের তিন কর্মীকে ঘটনার জন্য দায়ী করে প্রতিবেদন জমা দেয়। তবে পুলিশের ওই প্রতিবেদন গ্রহণ করেননি আদালত। বরং রাজা দারসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মামলার নথি ও পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়।

সে সময় তারা তাকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। রাজা দার তাদের প্রস্তাবে সাড়া দিয়ে প্রায় পাঁচ লাখ ডলার বিনিয়োগ করেন। শুরুতে বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর বিনিয়োগের অর্থ ফেরত ও ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয়। চলতি বছরের জুনে আরেকজন বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই দুই নারীকে পাকিস্তানে আমন্ত্রণ জানান রাজা দার। তার আমন্ত্রণে তারা দেশটিতে গিয়ে প্রথমে ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করেন। পরে নিজেদের ইচ্ছায় মুরি হিল স্টেশনে যান।

অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। এ সময় বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করেন রাজা দার ও তার সহযোগীরা। একপর্যায়ে দুই নারীর কাছ থেকে জোরপূর্বক ১৯ হাজার ৫০০ ডলার আদায় করা হয় বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া বাকি অর্থ পরিশোধ না করলে তাদের কাঁচ দিয়ে আঘাত করে কিংবা গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে অর্থ আদায়ের ভয়ও দেখানো হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের বর্ণনা অনুযায়ী, পরবর্তী সময়ে অপহরণকারীরা ওই দুই নারীকে একটি গাড়িতে করে লাহোর বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে তারা অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তী সময়ে দুই নারী চিকিৎসা পরীক্ষা করান। মেডিকেল পরীক্ষায় তাদের ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। এখন আদালতে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কথা রয়েছে। আগামী ৯ ডিসেম্বর নির্ধারিত তারিখে সাক্ষীরা হাজির হলে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

দুই বিদেশি নারীকে গণধর্ষণ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

আপডেট সময় ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬