ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ

আসন্ন শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মাধ্যমে ভর্তি বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ শ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে তাদের কাছ থেকে শুধু বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে; কোনো অবস্থাতেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা

সরকার নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অনিয়মের প্রমাণ মিললে প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে ভর্তি মৌসুমে অভিভাবকদের আর্থিক চাপ যেমন কমবে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি আদায়ের কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ

আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬