ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী

রাজস্ব আয়ে ঘাটতি ও সরকারের ব্যয় বাড়ানোর চাপের মধ্যেও দেশের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আয়কর ও কাস্টমস খাতে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি তুলনামূলক কম হলেও আগামী তিন প্রান্তিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলে আশা করছে সরকার। অর্থনীতির বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন আসতে সময় লাগবে। তবে বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাজস্ব আয়ে ঘাটতি এবং সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো ঘোষণার উদ্যোগের মধ্যে সরকারের ব্যয় বাড়া নিয়ে প্রশ্ন করা হলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার হিসাব-নিকাশ করেই সব ব্যয় করছে। জনগণের করের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। প্রতিটি ব্যয়ের বিপরীতে যথাযথ সুফল নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকা, প্রতিটি টাকা যখন আমরা খরচ করি, এটার একটা ভ্যালু থাকতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকতে হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হতে হবে।

সবকিছু মাথায় রেখেই আমরা প্রতিটি খরচ করছি। সুতরাং আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি থাকবে। দিনের শেষে অর্থনীতি যেদিকে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা সঠিক পথেই আছি।’

রাজস্ব আদায়ের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কাস্টমস খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম দেখা যাচ্ছে। তবে ভ্যাট আদায়ের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে হিসাবের পরিবর্তন আনা হয়েছে। ফলে নতুন পদ্ধতির পুরো চিত্র এখনো পাওয়া যায়নি। পরবর্তী প্রান্তিকগুলোতে এ খাতেও প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছেন তিনি।

মন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে মাত্র। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিক যেতে যেতে অর্থনীতির বিভিন্ন সূচকে আরো গতি আসবে। সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি শুধু ঋণ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আইএমএফের সঙ্গে একটি সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে অর্থায়নের বিষয়ও যুক্ত রয়েছে। পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে আশা করছেন তিনি।

এদিকে, রাজস্ব আদায়ের তুলনায় সরকারের ব্যয় বাড়ার চ্যালেঞ্জ এবং নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আর্থিক চাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি ব্যয় পরিকল্পনা ও হিসাব-নিকাশের ভিত্তিতে করা হচ্ছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

এ সময় এনবিআরের কাঠামো বিভাজন বা বাইফারকেশন প্রসঙ্গেও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন বিষয়টিকে আইনি কাঠামো দেওয়ার কাজ সহজ হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী

আপডেট সময় ০৭:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬