ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

বহুমেরুর বিশ্বে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির তাগিদ

বৈশ্বিক রাজনীতিতে একক আধিপত্যের পরিবর্তে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো একক শক্তির ওপর নির্ভরশীল না হয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা।

তারা বলেছেন, বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। একই সঙ্গে চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হওয়া উচিত—‘জোটের আগে জাতীয় স্বার্থ’।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ ইন দ্য ইমার্জিং আর্কিটেকচার অব আ মাল্টিপোলার ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজে) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব জিওপলিটিক্যাল স্টাডিজ (বিআইজিএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান নাসির। অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বিআইজিএসের নির্বাহী পরিচালক সৈয়দ শাদমান রহিম। মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ নেন কূটনীতিক সাকিব আলী, অধ্যাপক এম শাহিদুজ্জামান ও অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্বরাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ও পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রভাবের পাশাপাশি চীন ও রাশিয়ার ভূমিকা বাড়ছে। একই সঙ্গে তুরস্ক, সৌদি আরব, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো মধ্যম শক্তির দেশগুলোও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ইউরোপীয় ইউনিয়নও নতুন করে নিজেদের কৌশলগত ও নিরাপত্তাসংক্রান্ত অবস্থান নির্ধারণ করছে।

এ পরিবর্তনের ফলে বাংলাদেশের সামনে যেমন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি বেড়েছে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান, বঙ্গোপসাগরে প্রবেশাধিকার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত গুরুত্ব দেশটিকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর স্বার্থের সংযোগস্থলে অবস্থানের কারণে তাদের প্রতিযোগিতার প্রভাবও বাংলাদেশকে সামাল দিতে হচ্ছে।

বক্তারা বলেন, বাংলাদেশকে এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যাতে দেশটি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে না ওঠে কিংবা কোনো একক শক্তির ওপর নির্ভরশীল অংশীদারে পরিণত না হয়। বরং নিজস্ব ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা ও জনমিতিক শক্তিকে কাজে লাগিয়ে স্বাধীন কৌশলগত অবস্থান তৈরি করতে হবে।

এ জন্য পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা। এগুলো হলো সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, বড় শক্তি ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তি ও জ্বালানি খাতে অংশীদারত্ব বহুমুখী করা এবং পেশাদার কূটনীতি ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পূর্ব ও পশ্চিমের মধ্যে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার বিষয় নয়। বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএমএসএ আমিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, সাবেক সচিব ও রাষ্ট্রদূত হেমায়েত উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই, ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এবং সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। এ ছাড়া পাকিস্তান, রাশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কার দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দ্রিকের শহিদুল আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. নূর মোহাম্মদ সরকার, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা মহিউদ্দিন নাঈম, এফবিসিসিআইয়ের জিবি সদস্য তানভীর মোহাম্মদ দীপু, দৈনিক ওয়াদার প্রধান সম্পাদক শফিকুল আলম, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, এসবিআইএনের সভাপতি আকিব ইরফান এবং বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মো. হাসানুর রহমান।

ভার্চ্যুয়ালি যুক্ত হন পাকিস্তানের সিনেটর মুশাহিদ হোসেন, তুরস্কের আহমেত তারিক চাসকুরলু, যুক্তরাষ্ট্রের নাজমুস সাকিব, যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ পররাষ্ট্র কর্মকর্তা জন এফ. ড্যানিলোভিচ এবং যুক্তরাজ্যের সৈয়দ জুলকারনাইন আহমেদ।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, শুধু ভৌগোলিক অবস্থান কোনো দেশের কৌশলগত সুবিধা নিশ্চিত করে না। জাতীয় সক্ষমতা, দূরদর্শী সিদ্ধান্ত এবং বহুমুখী আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমেই সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হয়। বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের স্বাধীন ও আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতি গড়ে তুলতে নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে ধারাবাহিক সংলাপ প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

বহুমেরুর বিশ্বে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির তাগিদ

আপডেট সময় ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬